×

রংপুর

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩৬ পিএম

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০০৮ সালের ১২ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে ১৭ বছরে মোট ছয়জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে পাঁচজনই বিভিন্ন মামলার আসামি এবং তিনজন কারাগারে গেছেন। বর্তমানেও দুজন সাবেক উপাচার্য কারাগারে রয়েছেন।

জানা গেছে, প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. মো. লুৎফর রহমান। তবে মাত্র সাত মাসের মাথায় তাকে অপসারণ করা হলে দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. আব্দুল জলিল মিয়া।

দ্বিতীয় উপাচার্যের দায়িত্ব পালনকালে ড. আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়া নিয়োগ প্রদান এবং কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগে দুদক মামলা করে। প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন এবং গোপনে কানাডায় চলে যান। পরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে ২০১৭ সালের ২০ জুলাই রংপুরের একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা এ কে এম নুরুন্নবীর বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ২০২৫ সালের আগস্টে দুদকের দায়ের করা একটি মামলায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পঞ্চম উপাচার্য ছিলেন ড. হাসিবুর রশিদ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছিল এবং তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত। গত শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ষষ্ঠ ও বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বিরুদ্ধেও ২০২৩ সালের জুনে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ পরীক্ষায় খাতা সৃজন, টেম্পারিং ও জালিয়াতির অভিযোগে মামলা হয়।

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছয়জন উপাচার্যের মধ্যে পাঁচজনই বিভিন্ন মামলার আসামি। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম উপাচার্য কারাগারে গেছেন এবং বর্তমানে চতুর্থ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও পঞ্চম উপাচার্য ড. হাসিবুর রশিদ কারাগারে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App