×

ফুটবল

বিশ্বকাপ অলটাইম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা তৃতীয় স্থানে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

বিশ্বকাপ অলটাইম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা তৃতীয় স্থানে

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে ফুটবলের ইতিহাস। ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২২টি বিশ্বকাপ আসর। এই সময়ের মধ্যে মূল পর্বে অংশ নিয়েছে মোট ৮০টি দল। তবে নিয়মিত অংশগ্রহণ করলেও বেশিরভাগ দলই খুব বেশি দূর এগোতে পারেনি। তুলনামূলক সফল দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই তৈরি হয়েছে অলটাইম র‍্যাঙ্কিং।

এই র‍্যাঙ্কিংয়ে প্রতিটি বিশ্বকাপের জন্য জয়কে ৩ পয়েন্ট এবং ড্রকে ১ পয়েন্ট হিসেবে গণনা করা হয়েছে। মোট পয়েন্টের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান এবং তারপর গোল সংখ্যাকে টাইব্রেকার হিসেবে ধরা হয়।

শীর্ষে ব্রাজিল

অলটাইম র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল জাতীয় দল। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দলও তারা। ২০২৬ বিশ্বকাপে খেললে এটি হবে তাদের টানা ২৩তম আসর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো টুর্নামেন্টের সবচেয়ে সফল ও ঐতিহ্যবাহী দল হিসেবে বিবেচিত।

দ্বিতীয় স্থানে জার্মানি

দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির রেকর্ড মিলিয়ে ২০২২ পর্যন্ত তারা ২০টি বিশ্বকাপে অংশ নিয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের অন্যতম উদাহরণ।

তৃতীয় স্থানে আর্জেন্টিনা

অলটাইম র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ১৮টি বিশ্বকাপে অংশ নেওয়া দলটি প্রথম বিশ্বকাপে খেলে ১৯৩০ সালে। তবে ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪ ও ১৯৭০ সালের আসরে তারা অংশ নেয়নি। এরপর ১৯৭৪ থেকে ২০২২ পর্যন্ত নিয়মিতভাবে বিশ্বকাপে খেলেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে তাদের মোট উপস্থিতি দাঁড়াবে ১৯টি আসরে।

৮৮ ম্যাচে আর্জেন্টিনার অর্জন ৪৭ জয়, ১৭ ড্র ও ২৪ হার- মোট ১৫৮ পয়েন্ট। গোল করেছে ১৫২টি, গোল ব্যবধান +৫১। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা জেতে এবং মোট ছয়বার ফাইনাল খেলে।

চতুর্থ স্থানে ইতালি

আর্জেন্টিনার খুব কাছেই রয়েছে ইতালি। ৮৩ ম্যাচে ৪৫ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৫৬, যা আর্জেন্টিনার চেয়ে মাত্র ২ পয়েন্ট কম। গোল ব্যবধানও +৫১। তবে টানা কয়েকটি বিশ্বকাপে অংশ নিতে না পারায় তারা পিছিয়ে পড়ে। ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে-১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।

পঞ্চম স্থানে ফ্রান্স

তালিকার পাঁচে রয়েছে ফ্রান্স। ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৩১ পয়েন্ট এবং গোল ব্যবধান +৫১। ১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের পর ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ফ্রান্স। এছাড়া ২০০৬ ও ২০২২ সালে তারা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

এমপি ফারুক দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

প্রতিরক্ষা জোটে বড় পরিবর্তন, আসছে নতুন দুই দেশ

প্রতিরক্ষা জোটে বড় পরিবর্তন, আসছে নতুন দুই দেশ

কেন জ্যোতিষীকে বাদ দিলেন বিজয়?

কেন জ্যোতিষীকে বাদ দিলেন বিজয়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App