×

আন্তর্জাতিক

কেন জ্যোতিষীকে বাদ দিলেন বিজয়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

কেন জ্যোতিষীকে বাদ দিলেন বিজয়?

ছবি: সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিতের নিয়োগ বাতিল করেছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর আগে, তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বুধবার (১৩ মে) সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় আজ বুধবার তার জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে নিয়োগ বাতিল করেছেন। বিরোধী দল ও মিত্রদের সমালোচনার এক দিন পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। নিয়োগের পর থেকে বিজয়কে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিলো।’

তামিলনাড়ু বিধানসভায় অনুষ্ঠিত আস্থা ভোটে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন নিয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। ফ্লোর টেস্টে এই নিরঙ্কুশ জয়ের পরপরই সরকারের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, থিরু রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের ওএসডি নিয়োগ সংক্রান্ত পূর্ববর্তী আদেশটি অবিলম্বে বাতিল করা হয়েছে।

তামিলনাড়ু বিধানসভায় বুধবার অনুষ্ঠিত আস্থা ভোটে অভাবনীয় জয়ের মধ্য দিয়ে নিজের মুখ্যমন্ত্রিত্ব নিষ্কণ্টক করেছেন থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি সমর্থন পেয়ে তিনি নিজের রাজনৈতিক শক্তির প্রমাণ দিলেও, ব্যক্তিগত জ্যোতিষীকে সরকারি পদে নিয়োগ দেওয়া নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন বিজয় তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর ‘রাজনৈতিক বিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) হিসেবে নিয়োগ দেন। সরকারের মুখ্য সচিবের জারি করা আদেশে জানানো হয়েছিল, ভেট্রিভেল মুখ্যমন্ত্রীর দপ্তরে রাজনৈতিক সমন্বয় ও পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।

তবে এই নিয়োগের পরই তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল তীব্র বিরোধিতা শুরু করে। তাদের দাবি, "ব্যক্তিগত বিশ্বাস কখনোই রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না।" উল্লেখ্য, রিকি রাধান রাজনৈতিক ও গণমাধ্যম মহলে মূলত একজন জ্যোতিষী হিসেবেই পরিচিত। গত কয়েক বছরে অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে তাঁকে ছায়ার মতো পাশে দেখা গেছে।

বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠনের পর ভেট্রিভেলকে অন্যতম মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। টেলিভিশন বিতর্ক ও জনপরিসরে দলের অবস্থান তুলে ধরতে তিনি সক্রিয় থাকলেও, তাঁকে সরকারি পদে বসানো নিয়ে খোদ দলের ভেতরেও অস্বস্তি তৈরি হয়। শেষমেশ বিধানসভায় জয়ের পরপরই এক সরকারি সার্কুলারের মাধ্যমে তাঁর নিয়োগাদেশটি প্রত্যাহার করে নেয় বিজয় সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App