×

চট্টগ্রাম

এমপি ফারুক

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:০৭ পিএম

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্তের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রার্থী ঘোষণা না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

আজ বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন, “নোয়াখালী-২ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ— দলীয় সিদ্ধান্তের আগে কেউ যেন নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা না করেন। যদি কেউ এমন কাজ করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলকে বিভক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দলীয় ঐক্য নষ্ট হয় এবং সংগঠন দুর্বল হয়ে পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

দায়ীরা কি পার পেয়ে যাবে?

হামে শিশুমৃত্যু দায়ীরা কি পার পেয়ে যাবে?

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App