প্রতিরক্ষা জোটে বড় পরিবর্তন, আসছে নতুন দুই দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
ছীব: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে, সৌদি আরবের সঙ্গে তাদের বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে তুরস্ক ও কাতারও অন্তর্ভুক্ত হতে পারে।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এই ব্যবস্থার চূড়ান্ত রূপ বর্তমানে নির্ধারণ করা হচ্ছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতকে কেন্দ্র করে যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই প্রতিরক্ষা উদ্যোগটি সামনে এল। এই সংকট উপসাগরীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথের সুরক্ষা এবং সামগ্রিক স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে; যেখানে তারা একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করছে, অন্যদিকে প্রকাশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে।
গত সোমবার রাতে পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘কাতার ও তুরস্ক যদি এই বিদ্যমান চুক্তিতে যোগ দেয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতম জানানোর মতো ঘটনা হবে।’
তিনি বলেন, ‘এই উদ্যোগের লক্ষ্য হলো ‘সমমনা’ দেশগুলোর মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা’ শক্তিশালী করা যায়।
