×

অপরাধ

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

ছবি: প্রতীকি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে খণ্ডিত দুটি হাত, স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ। 

ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে, দেহের খণ্ডিত অংশগুলো নরসিংদীর শিবপুর উপজেলার জনৈক ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত দুটোর দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় সড়কে খণ্ডিত দুটি হাত পাওয়া যায়। এর আগে গত রাতে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

ওই ব্যাক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

দেহের বাকি অংশগুলোর খোঁজ চলছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

ধর্মমন্ত্রী ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App