×

খেলা

বরখাস্ত হলেন লিভারপুলের কোচ স্লট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

বরখাস্ত হলেন লিভারপুলের কোচ স্লট

আর্নে স্লট। ছবি- সংগৃহীত

প্রথম মৌসুমে লিগ শিরোপা এনে দিলেও শেষ পর্যন্ত চাকরি হারাতেই হলো আর্নে স্লটকে। লিভারপুলের ডাগআউটে দুই মৌসুম কাটানোর পর ৪৭ বছর বয়সী এই ডাচ কোচকে ছাঁটাই করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অলরেডদের ধারাবাহিক ব্যর্থতার কারণেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হলো।

অ্যানফিল্ডে নিজের প্রথম মৌসুমেই লিভারপুলকে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছিলেন স্লট। তবে দ্বিতীয় মৌসুমে এসে খেই হারিয়ে ফেলে দল। লিগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হয়েছে অলরেডদের।

কোচ বরখাস্তের বিষয়ে লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাবের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল। আর্নে স্লট লিভারপুলে যে অবদান রেখেছেন, তা ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ এবং সফল। ক্লাবের প্রতি তাঁর সততা ও একাগ্রতা আমাদের মুগ্ধ করেছে।’

এফএসজির প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস এবং স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ মিলে স্লটকে বিদায় করার চূড়ান্ত সিদ্ধান্তটি নেন। লিভারপুলের ডাগআউটে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন সদ্যই বোর্নমাউথ ছেড়ে আসা কোচ আন্দোনি ইরাওলা।

পুরো মৌসুমজুড়ে লিভারপুল কর্তৃপক্ষ কোচ পরিবর্তনের খবর অস্বীকার করে আসছিল। তবে মৌসুম শেষে ক্লাবের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নীতিনির্ধারকেরা মনে করছেন, দলের পরবর্তী ধাপের জন্য এখন আরও বেশি আক্রমণাত্মক ও গতিময় ফুটবলের প্রয়োজন।

২০২৪ সালে ইয়ুর্গেন ক্লপ কোচের পদ থেকে সরে দাঁড়ালে তার উত্তরসূরি হিসেবে অ্যানফিল্ডে এসেছিলেন আর্নে স্লট। প্রথম মৌসুমে সাফল্য পেলেও পরের মৌসুমেই শিরোপাহীন থাকতে হয় তাদের।

মূলত ঘরোয়া ও ইউরোপিয়ান মঞ্চে হতাশাজনক পারফরম্যান্সের কারণেই চাকরি হারাতে হলো স্লটকে। প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়ায় কোনোমতে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে অলরেডরা। কাপ টুর্নামেন্টগুলোতেও ভরাডুবি হয়েছে তাদের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হেরে বিদায় নেয় লিভারপুল।

এ ছাড়া এফএ কাপের শেষ আটেও ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। বড় ম্যাচগুলোতে দলের এমন দিকহারা পারফরম্যান্সে স্লটের ওপর চাপ বাড়ছিল, যার চড়া মূল্য দিতে হলো চাকরি হারিয়ে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিয়ার আদর্শ বাস্তবায়নে সাইফুল আলম নীরবের নেতৃত্বে নেতাকর্মীদের শপথ

জিয়ার আদর্শ বাস্তবায়নে সাইফুল আলম নীরবের নেতৃত্বে নেতাকর্মীদের শপথ

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত মালিক গ্রেপ্তার

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত মালিক গ্রেপ্তার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App