×

আন্তর্জাতিক

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী (গ্রিন কার্ড) অধিকাংশ অভিবাসীকে আবেদনের পর সিদ্ধান্তের জন্য নিজ দেশে ফিরে যেতে হবে না। তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই তথ্য স্পষ্ট করেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) একটি সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে অভিবাসীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। ওই নির্দেশনায় মনে হয়েছিল, বিশেষ ব্যতিক্রম ছাড়া গ্রিন কার্ডের আবেদনকারীদের সাধারণত নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে।

তবে গত শুক্রবার (২৯ মে) ডিএইচএস জানায়, অভিবাসন নীতিতে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। অভিবাসন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই প্রতিটি আবেদনের গুণাগুণ বিবেচনা করে (কেস-বাই-কেস ভিত্তিতে) সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন যে, কাকে দেশের বাইরে যেতে হবে আর কাকে হবে না।

ডিএইচএসের এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক নির্দেশনাটি আসলে কর্মকর্তাদের সেই পুরোনো আইনি ক্ষমতার কথাই মনে করিয়ে দেওয়া মাত্র। এটি সব আবেদনকারীর জন্য নতুন কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। স্থায়ী আবাসনপ্রার্থী অধিকাংশ মানুষই আবেদন প্রক্রিয়াধীন থাকাকালীন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।

অবশ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা ওভারস্টে (অতিরিক্ত অবস্থান) বা অন্য কোনো অভিবাসনসংক্রান্ত জটিলতা থাকলে ব্যক্তিবিশেষে সিদ্ধান্তের হেরফের হতে পারে। তবে ঠিক কোন কোন পরিস্থিতিতে একজন আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে, সে বিষয়ে ডিএইচএস এখনো বিস্তারিত গাইডলাইন দেয়নি।

হঠাৎ এমন নির্দেশনায় অভিবাসী সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খোলে হোয়াইট হাউসও। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটিকে একটি ‘রুটিন প্রশাসনিক বিষয়’ বলে বর্ণনা করেছেন। এটি কোনো বড় অভিবাসন কৌশলের পরিবর্তন নয় বলেও তিনি আশ্বস্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App