×

সারাদেশ

ভেজাল ম্যাংগো ড্রিংক উৎপাদন করে লাখ টাকা জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

ভেজাল ম্যাংগো ড্রিংক উৎপাদন করে লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতীত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন: সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

আরো পড়ুন: রোজার নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, দিশেহারা ক্রেতা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘আশরাফ ফুড’ নামে একটি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন এবং ভেজাল খাদ্য ও পানীয় তৈরির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি একাধিক লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল বলেও জানা গেছে।

এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ভেজাল পণ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসন-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App