×

সারাদেশ

জুড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার

Icon

সাইফুল ইসলাম সুমন (জুড়ী) মৌলভীবাজার থেকে

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

জুড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার

ছবি: ভোরের কাগজ

মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক ও শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার সময় কর্নেল ইয়াসীন চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে রাখা হয়েছে বিশেষ নজরদারি। শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ১৮৩টি পূজামণ্ডপে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি থাকবে না, এবং আমরা সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছি।’

জুড়ীর পূর্বজুড়ী ইউনিয়নের সোনারুপা চা বাগান সার্বজনীন দুর্গামন্দিরে মতবিনিময় সভায় লে. কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘দুর্গাপূজা এখন শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের অসুবিধা হবে না।’

আরো পড়ুন: আবারো সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

জাতীয় বাজেট শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App