×

জাতীয়

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:২২ পিএম

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুলাই মাসে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (৮ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মোজা সরবরাহে সরকার একটি বড় কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে নিয়ে পাইলট কর্মসূচি চালানো হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ উদ্যোগের অংশ হিসেবে ৫ লাখ পাটের স্কুলব্যাগ সরবরাহে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন ও দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা দেবে।

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা আশাবাদী, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং ধাপে ধাপে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার লক্ষের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।’

পাইলট কর্মসূচির সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পিইডিপি-৫-এর আওতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর।

ববি হাজ্জাজ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। কারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App