×

ফুটবল

নেইমারের চোট সারাতে ব্রাজিলের ভরসা ‘নাসা প্রযুক্তি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:১০ পিএম

নেইমারের চোট সারাতে ব্রাজিলের ভরসা ‘নাসা প্রযুক্তি’

ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে চোট কাটিয়ে মাঠে ফিরতে আবারও সময়ের সঙ্গে এক কঠিন রেসে নেমেছেন নেইমার জুনিয়র। তবে এবার তিনি দৌড়াচ্ছেন মাঠের সবুজ ঘাসে নয়, বরং নাসার বিশেষ প্রযুক্তিজাত এক ‘অ্যান্টি-গ্র্যাভিটি’ ট্রেডমিলে। ডান পায়ের কাফ মাসলের (ডিম্বাকৃতি পেশি) গ্রেড-টু চোট সারাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জিই’।

মূলত শনিবার থেকেই এই বিশেষ যন্ত্রে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি। এই যন্ত্রটি এমনভাবে তৈরি, যা হাঁটা বা দৌড়ানোর সময় শরীরের পুরো ওজন পায়ের ওপর পড়তে দেয় না। ফলে চোট পাওয়া অংশে বাড়তি কোনো চাপ ছাড়াই খেলোয়াড়রা ধীরে ধীরে নিজেদের গতি, চলাফেরা ও স্বাভাবিক ছন্দ ফিরে পান।

স্পোর্টস মেডিসিনে এই প্রযুক্তি এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত হলেও নেইমারের ক্ষেত্রে এটি আলাদা গুরুত্ব পাচ্ছে; কারণ বিশ্বমঞ্চের আগে তাঁর হাতে সময় বড্ড কম। এই পদ্ধতিতে ফুটবলারের কোমরের অংশ একটি বায়ুরোধী আবরণে আটকে যন্ত্রের ভেতরের বায়ুচাপ নিয়ন্ত্রণ করা হয়। ফলে চিকিৎসকেরা চোটের গভীরতা বুঝে ধাপে ধাপে পায়ের ওপর ওজনের চাপ বাড়াতে পারেন।

সহজ কথায়, চোট পাওয়া পেশিকে কোনো অতিরিক্ত ধাক্কা না দিয়ে শরীরকে আবার দৌড়ানোর অনুভূতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন নেইমার। ডান পায়ের কাফে চোট ধরা পড়ার পর থেকেই ব্রাজিল শিবিরে তাকে নিয়ে শঙ্কা কাটছে না। সেলেসাওদের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই নিশ্চিত করেছিলেন যে, এটি কেবল সাধারণ কোনো ফোলা নয়, বরং পেশির গভীর চোট; যার জন্য দীর্ঘ বিশ্রাম ও নিয়মতান্ত্রিক পুনর্বাসন বাধ্যতামূলক।

নাসার সেই আলোচিত ট্রেডমিল

আজ সোমবার (৮ জুন) নেইমারের চোটের জায়গায় নতুন করে ইমেজিং পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই চিকিৎসকেরা নির্ধারণ করবেন তার মাঠে হালকা ট্রানজিশন বা বল পায়ে অনুশীলনে ফেরার সময়সূচি। ৩৪ বছর বয়সি নেইমার দীর্ঘ চোট কাটিয়ে ২০২৩ সালের পর ব্রাজিলের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এরপরও তার অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভরসা করে বিশ্বকাপ স্কোয়াডে তাকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

আগামী ১৩ জুন (বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টা) নিউইয়র্ক/নিউ জার্সির স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সেই ম্যাচে শুরু থেকেই এই মহাতারকাকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে বিশ্বমঞ্চে ফেরার লড়াইয়ে নাসার এই অত্যাধুনিক প্রযুক্তির ট্রেডমিলে চোটের বিরুদ্ধে নেইমার যে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েননি, তা স্পষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App