×

আইন-বিচার

আবারো সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম

আবারো সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর। পুরনো ছবি

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তার জামিন নামঞ্জুর করেন।

জামিন শুনানিতে আসামির আইনজীবীরা বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ্য বিবেচনায় এম এ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, এম এ মান্নান মানসিক এবং শারিরিকভাবে অসুস্থ । তাকে শনিবার (৫ অক্টোবর) বিকেলে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। রবিবার ওনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য মানবিক বিবেচনায় তাকে জামিন দেয়া প্রয়োজন। তাছাড়া এই মামলারও চার্জশিট প্রদানের মেয়াদও শেষ হয়ে গেছে।

আরো পড়ুন: সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এম এ মান্নান। বাড়িতে থেকেই তিনি ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে অপকর্ম করে দোষী, তিনিও সেভাবে দায়ী, এজন্য তার শাস্তি হওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App