×

বরিশাল

চাঁদা দাবির অভিযোগে যুবক আটক, থানায় সোপর্দ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

চাঁদা দাবির অভিযোগে যুবক আটক, থানায় সোপর্দ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনিক সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। আটক অনিক সিকদার উপজেলার বাঘড়ি এলাকার শাহজাহান সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনিক সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে এলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তাকে আটক করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অনিক সিকদারকে হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় অনিক সিকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App