×

রাজশাহী

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:১৬ পিএম

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, মনাকষা-চৌকা এলাকার মাহিদুর রহমান ও মুকুল নামে এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমির আম পাড়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন, যাদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান, পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App