×

খুলনা

লোহাগড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:১১ পিএম

লোহাগড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ভূমিদস্যু, ভূমি জালিয়াত ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে নড়াইলের লোহাগড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে সকাল ১০টায় লোহাগড়ায় এই মানববন্ধন শেষে ভুক্তভোগীরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন এবং জনসচেতনতা তৈরি করতে ভূমিদস্যুদের ছবিসংবলিত ব্যানার লোহাগড়া ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে টাঙিয়ে রাখেন।

লোহাগড়া ভূমি রেজিস্ট্রি অফিসের গেটে টাঙানো ব্যানারটি চিহ্নিত ভূমিদস্যুদের মদদে লক্ষীপাশার মো. লিটন মৃধা (পিতা: মৃত মজিদ মৃধা) ছিঁড়ে ফেলেন। তিনি মানববন্ধনকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘এদের অনেক টাকা। এরা সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে। অফিস-আদালত সব এদের হাতে। কেউ কিছুই করতে পারবে না।’

এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চিহ্নিত ভূমিদস্যুরা তাদের গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে ব্যানারগুলো ছিঁড়ে ফেলে এবং মানববন্ধনকারীদের বিভিন্ন ধরনের হুমকির মুখে ফেলে। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যক্তির সহায়তায় ভূমিদস্যু ও জালিয়াতেরা এলাকায় নির্ভয়ে ঘোরাফেরা করছে এবং প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকার শান্তিপ্রিয় মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু গ্রেপ্তার

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু গ্রেপ্তার

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App