×

আবহাওয়া

৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:২৯ এএম

৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহর মৃত্যু

আওয়ামী লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহর মৃত্যু

আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

টিএফআই সেলে গুম-নির্যাতন : আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

টিএফআই সেলে গুম-নির্যাতন : আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App