×

আবহাওয়া

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে টানা চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, 'শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।'

পূর্বাভাসে আরো বলা হয়েছে, 'দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের এলাকায় স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ধরনের ভারী বর্ষণের কারণে সিলেট মহানগরের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

এবার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' পেলেন যারা

এবার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' পেলেন যারা

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App