×

আবহাওয়া

মেঘে ঢাকা রাজধানীর আকাশ, তাপমাত্রা কমার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

মেঘে ঢাকা রাজধানীর আকাশ, তাপমাত্রা কমার আভাস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ আজ দিনের প্রথমার্ধে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের তীব্রতা আগের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে।

সোমবার (২ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : মার্চেই একাধিক কালবৈশাখীর সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

যুবদলের আগুনে পুড়লো ছাত্রদলের বাড়ি

যুবদলের আগুনে পুড়লো ছাত্রদলের বাড়ি

গ্যাসলাইটার কারখানায় আগুন, মালিক পলাতক

গ্যাসলাইটার কারখানায় আগুন, মালিক পলাতক

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App