×

জাতীয়

মার্চেই একাধিক কালবৈশাখীর সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম

মার্চেই একাধিক কালবৈশাখীর সম্ভাবনা

ছবি: সংগৃহীত

চলতি মাসে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (১ মার্চ) মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়,  মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে অস্বস্তি বাড়াতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ ছাড়া এ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এ ছাড়া এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চলিত মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।

নদ-নদীর অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পূর্ব শত্রুতার জের যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জের যুবককে কুপিয়ে হত্যা

যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা

যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App