×

সিলেট

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

ছবি: সংগৃহীত

সিলেটে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ ক্রমেই বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) সক্ষমতা দ্বিগুণ করার জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি থাকলেও আজ শনিবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু এবং তারা সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে উন্নত চিকিৎসার জন্য এখানে আসছেন। বর্তমানে সংক্রমণের তীব্রতা এতটাই বেশি যে হাসপাতালের নির্ধারিত দুটি আইসোলেশন ওয়ার্ডই রোগীতে পূর্ণ হয়ে গেছে।

হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছে, সংক্রমণের হার অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে।

তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন ৫১ জন শিশুর মধ্যে অনেকের অবস্থাই জটিল। একারণে জটিল রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হাসপাতালের বর্তমান ৫ শয্যার আইসিইউ ইউনিটকে ১০ শয্যায় উন্নীত করার দ্রুত পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের মতে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবই এই প্রকোপের প্রধান কারণ হিসেবে কাজ করছে। বর্তমানে আক্রান্তদের বিশেষ গুরুত্ব দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে সিলেট স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং বিভাগের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

স্পিন কোচ হিসেবে রফিককে নিয়োগ দিলো বিসিবি

স্পিন কোচ হিসেবে রফিককে নিয়োগ দিলো বিসিবি

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App