×

ময়মনসিংহ

প্রতিমন্ত্রী

বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

ছবি: সংগৃহীত

সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। 

তিনি বলেছেন, সমাজের প্রত্যেকটি মানুষের সমান অধিকার রয়েছে এবং বস্তিবাসী এই অধিকারের বাইরে নয়। তারাও যেন সাধারণ মানুষের মতো উন্নত ও মানসম্মত জীবন-যাপন করতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার বস্তি এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি বস্তির সরু গলিগুলো ঘুরে দেখেন এবং সেখানকার বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলে তাদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন।  

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। জনগণের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য। ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকও মাত্র ১৬ দিন হলো দায়িত্ব নিয়েছেন এবং তিনি জনসেবার কাজে অত্যন্ত আন্তরিক। আমরা আজ সরাসরি এখানে এসে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র দেখে গেলাম। এখানকার মানুষ কী অবস্থায় আছে এবং তাদের কী কী সমস্যা রয়েছে, তা এখন আমাদের কাছে পরিষ্কার।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, স্থানীয় সংসদ সদস্য এবং সিটি প্রশাসকের সাথে আলোচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বস্তিবাসীদের আবাসন, পয়ঃনিষ্কাশন এবং সুপেয় পানির সমস্যা নিরসনে প্রয়োজনীয় আর্থিক জোগান মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে কেউ বঞ্চিত হবে না।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা (ময়মনসিংহ-৫) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। এছাড়াও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শনে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

‘হরমুজ খুলে না দিলে নরক নেমে আসবে’

‘হরমুজ খুলে না দিলে নরক নেমে আসবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App