×

সারাদেশ

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

ছবি: সংগৃহীত

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিককে।

বুধবার (১ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম স্বাক্ষরিত  সরকারি এক আদেশে  ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ড. মজিদ  ২০০৪ সালে সহকারী পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মজীবন শুরু করেন এবং ধারাবাহিকভাবে সর্বশেষ পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

গ্রামীণ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে দায়িত্ব প্রদান করে। ড. মজিদের দীর্ঘ ২১ বছরেরও অভিজ্ঞতায় দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর নেতৃত্বে চরাঞ্চলে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ হয়েছে যা চরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নবনিযুক্ত মহাপরিচালক, ড. মজিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একজন সফল গবেষক হিসেবে তাঁর অর্ধশতাধিক গবেষণা প্রকাশনা বিভিন্ন জার্ণাল ও রিপোর্টে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড’ লাভ করেন, যা তার পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি বহন করে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

স্পিন কোচ হিসেবে রফিককে নিয়োগ দিলো বিসিবি

স্পিন কোচ হিসেবে রফিককে নিয়োগ দিলো বিসিবি

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App