×

যুক্তরাষ্ট্র

নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার (২ মার্চ) নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে নিরাপত্তা পরিষদ এবং আলোচ্য বিষয়গুলোর প্রতি যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরো পড়ুন : ট্রাম্পের পছন্দের ৩ নাম ইরানের নতুন নেতৃত্বের সম্ভাব্য তালিকায়

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে সংঘাত পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা, প্রযুক্তির প্রভাব এবং শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হবে। মার্চ মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণমান সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্র। সেই দায়িত্বের অংশ হিসেবেই ১৫ সদস্যবিশিষ্ট এই সংস্থার অধিবেশনে সভাপতিত্ব করতে হয়। সাধারণত জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাই এমন বৈঠকে নেতৃত্ব দেন।

তবে এবারের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করেছে, কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক তথ্যে জানা গেছে, নির্ধারিত চাঁদা বাবদ জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার জাতিসংঘকে ‘অকার্যকর’ বলে সমালোচনা করেছেন। তাঁর প্রশাসন ইতোমধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থা ও কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছে। পাশাপাশি নিজস্ব বিকল্প কূটনৈতিক উদ্যোগও জোরদার করেছে।

এ প্রেক্ষাপটে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব আন্তর্জাতিক কূটনীতিতে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

মির্জা ফখরুল সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

ডি মাজেন্ড গির্জায় ডাকাতি, গ্রেপ্তার ৩

ডি মাজেন্ড গির্জায় ডাকাতি, গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App