×

খেলা

বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৪১ পিএম

বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ছবি- সংগৃহীত

কাঁধের গুরুতর ইনজুরির কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক মিচেল স্যান্টনার। শুক্রবার (১ মে) কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় পাওয়া এই চোটের কারণে তিনি মে মাসের আয়ারল্যান্ড টেস্ট এবং জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অংশ নিতে পারবেন না।

গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় স্যান্টনার বাম কাঁধে আঘাত পান। স্ক্যান রিপোর্টে তার কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়েছে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার চলতি সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান। এরপরই নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাকে এক মাসের বিশ্রাম ও পুনর্বাসনের নির্দেশ দেয়।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে,'এই ইনজুরির কারণে স্যান্টনার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, তা পুনর্বাসন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে পরে জানানো হবে' আইপিএলে ব্যস্ত থাকায় স্যান্টনার নিউজিল্যান্ডের চলমান বাংলাদেশ সফর থেকেও বিরতি নিয়েছিলেন।

২০২৫ সালের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে স্যান্টনারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি মৌসুমে ইনজুরিতে পড়ার আগে তিনি ৫ উইকেট শিকার করেন। এর আগে তার নেতৃত্বেই নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। আগামী কয়েক দিনের মধ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট।

ধারণা করা হচ্ছে, জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সিরিজে আবারও অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড দলে ফিরবেন এই অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App