×

সিলেট

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

Icon

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:০৫ পিএম

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

সংগৃহীত

নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পরিবারের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৬৫টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে জি-টু-পি (G2P) পদ্ধতিতে এ অর্থ সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে জমা হবে। অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলার ৪৬৫ জন উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শ্রম, প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এ ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম এবং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসকের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত ৪ আনসার সদস্য

চিকিৎসকের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত ৪ আনসার সদস্য

হামলায় লেবানন আড়াই মাসে তিন হাজার নিহত

হামলায় লেবানন আড়াই মাসে তিন হাজার নিহত

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

অলি আহমদ বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App