×

আওয়ামী লীগ

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:১৭ পিএম

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন আহম্মেদ (৮০) নিহত হয়েছেন। 

শনিবার (১৬ মে) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। 

ওসি জানান, শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য ঢাকার শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি মেহেদী।

নিহত রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে এবং বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে একই পাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে অভিযোগ করেন, রহিম উদ্দিন পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। তাদের দাবি, সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনায় পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে,। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, ঘটনার পর থেকে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্যও সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসকের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত ৪ আনসার সদস্য

চিকিৎসকের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত ৪ আনসার সদস্য

হামলায় লেবানন আড়াই মাসে তিন হাজার নিহত

হামলায় লেবানন আড়াই মাসে তিন হাজার নিহত

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

অলি আহমদ বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App