×

সিলেট

সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কারবারি

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কারবারি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ মে) ভোরে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের বীরেন্দ্রনগর বিওপির একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানাযায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে বিরেন্দ্রনগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে শনিবার ভোরে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগড় এলাকায় বিজিবির টহল দল তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, হেলমেট সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা।’ 

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল সহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

গাজীপুরে ৫ খুন সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

আগুনে পুড়ল ১৭ দোকান, দিশেহারা ব্যবসায়ীরা

আগুনে পুড়ল ১৭ দোকান, দিশেহারা ব্যবসায়ীরা

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App