×

সিলেট

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। গত বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশরাফুল মিয়ার দোকান এলাকায় এ ঘটনাটি ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা-এর এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি পুলিশ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় পুলিশ সদস্য মিন্টু মিয়া আহত হন। পরে সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার (ওসি)  মো. আমিনুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

মৎস্যমন্ত্রী মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

মির্জা ফখরুল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App