×

ঢাকা

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৩৫ পিএম

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কমেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত বৃদ্ধা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৈলডুবী গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কমেলা বেগম দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও আলসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসায় সুস্থতা না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, বুধবার (১৩ মে) এশার নামাজ শেষে রাতের কোনো এক সময়ে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিজান নামে এক শিশু ঘরের আড়ার সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App