×

সরকার

মির্জা ফখরুল

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

ছবি- সংগৃহীত

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফখরুল জানান, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্থানীয় সরকারমন্ত্রীকে প্রশ্ন করেন, দেশের জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত করার কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে কবে নাগাদ করা হবে?

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা যায়, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App