×

সিলেট

আরিফুল হক চৌধুরী

প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে

ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসে বিভিন্ন দেশে নানা কারণে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে। অতীতে অবৈধভাবে বিদেশে গমন কিংবা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছিলেন না।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরিফ বলেন, মূলত বিমান ভাড়া ও প্রয়োজনীয় খরচ বহনে অক্ষমতার কারণে তারা আটকে আছেন। সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তারা যেন নিজ দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

তিনি বলেন, শুধু আটক ব্যক্তিদের ফেরানোই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। বিশেষ করে ভিসার মেয়াদ, চাকরির অনুমতি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন মিশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জানিয়ে তিনি বলেন, তাদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাছাড়া প্রবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুযোগ-সুবিধার সুফল পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে

যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে

রাইটার্স ক্লাবের গৌরবের ১৫’শ তম আসর অনুষ্ঠিত

রাইটার্স ক্লাবের গৌরবের ১৫’শ তম আসর অনুষ্ঠিত

গোলান নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার ইঙ্গিত

গোলান নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App