×

চট্টগ্রাম

মীরসরাইয়ে সালিশে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

মীরসরাইয়ে সালিশে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের কয়েকজন সদস্যসহ মোট চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিহতের ভাই নুরুল আলম (৬০), ছেলে শিফাত (২৫), ভাতিজা ফকির আহমদ (৪০) এবং স্থানীয় সমাজের সরদার আজিম উদ্দিন (৫০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বজনদের বরাতে জানা যায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি বিরোধ মীমাংসার জন্য জুমার নামাজের পর সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন হঠাৎ অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে হামলাকারীদের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শফিউল আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, হাসপাতালে আনার সময় ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App