রাইটার্স ক্লাবের গৌরবের ১৫’শ তম আসর অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা রাইটার্স ক্লাবের ১৫০০ তম আসর, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি বেনজির আহমেদ জুয়েলের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. রেজাউল হক, পিপিএম, ডিআইজি খুলনা রেঞ্জ, আলোচনা করেন পরিতোষ হালদার, কবি ও কথাসাহিত্যিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরঞ্জন রায়, কবি, লেখক ও গবেষক, স্বাগত বক্তব্য রাখেন ডিকে মন্ডল, সাধারণ সম্পাদক, রাইটার্স ক্লাব, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিন্টু রহমান, কথাসাহিত্যিক প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ উপস্থিত কবি ও কথাসাহিত্যিকবৃন্দ সংগঠনের নিয়মিত প্রকাশনা 'মাটির ঘ্রাণের' তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন। উদ্বোধন শেষে খুলনার প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী হিমাংশু বিশ্বাস।
