×

রাজনীতি

রাশেদ প্রধানের পিএসের মুক্তির দাবি জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

রাশেদ প্রধানের পিএসের মুক্তির দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার ব্যক্তিগত সচিব জনি নন্দীর মুক্তির দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (১৭ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাবে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে শুক্রবার সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি। একটি বক্তব্যের নির্দিষ্ট শব্দকে কেন্দ্র করে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি নতুন রাজনৈতিক সংস্কারের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যেকোনো রাজনৈতিক মতবিরোধের সমাধান রাজনৈতিকভাবেই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করে বা আইনশৃঙ্খলার বাইরে গিয়ে ‘মব’ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তিনি আরও বলেন, রাশেদ প্রধানের বাসার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সঙ্গে জনি নন্দীর ওপর হামলার নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হামলা, চাঁদাবাজি, হাসপাতালে মববাজিসহ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে নানা অপকৌশল নিয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। বিএনপিকে নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি সেনা প্রত্যাহার, মৌলিক ভূমিকায় নিজ সেনা

ইসরায়েলি সেনা প্রত্যাহার, মৌলিক ভূমিকায় নিজ সেনা

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’

যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে

যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে

রাইটার্স ক্লাবের গৌরবের ১৫’শ তম আসর অনুষ্ঠিত

রাইটার্স ক্লাবের গৌরবের ১৫’শ তম আসর অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App