×

সিলেট

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

ছবি: সিলেটে মন্ত্রীর উপস্থিতিতে তার পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে জড়ান যুবদল নেতারা

সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর উপস্থিতিতে তার পাশের আসনে বসাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একটি স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তার পাশের নির্ধারিত আসনে বসাকে কেন্দ্র করে যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত দুই নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নিজের সামনেই এমন অপ্রীতিকর ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী অনুষ্ঠান শেষ না করেই দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশি নিরাপত্তায় তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এতে নির্ধারিত উদ্বোধনী কার্যক্রম ভণ্ডুল হয়ে যায়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরে মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App