×

ঢাকা

টাকা, স্বর্ণালঙ্কার লুট

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ছবি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোররাতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়ির মালিক হাসান মিয়া ঘরে ছিলেন না। ডাকাতরা তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে লুটপাট চালায়।

হাসান মিয়া জানান, ডাকাতরা রামদা, চাপাতি ও ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা আলমারিতে থাকা প্রায় সাত লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ চার লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ডাকাত চক্রকে গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই গ্রামের আলমগীর হোসেনের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সে সময়ও পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

ঢামেকে কয়েদির মৃত্যু

ঢামেকে কয়েদির মৃত্যু

মধ্যপ্রাচ্য ও হরমুজ ইস্যুতে ট্রাম্প-মোদি ফোনালাপ

মধ্যপ্রাচ্য ও হরমুজ ইস্যুতে ট্রাম্প-মোদি ফোনালাপ

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি উদ্ধার

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App