শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের প্রস্তাবে আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের নীতিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
আরো পড়ুন: ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
বৈশ্বিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। এটি এমন হতে পারে না যে সুবিধা হলে ব্যবহার করবো, আর না হলে তা পরিত্যাগ করবো। আমরা বিশ্বকে পুনরায় ‘জোর-যার-মুলুক-তার’ নীতিতে ফিরে যেতে দিতে পারি না।
