×

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

ছবি: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

ইতালীর সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ভেরোনাকে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে আর কোনো সহযোগিতা করবে না।

সূত্রটি আরও জানায়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মেলোনি।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই যোদ্ধা’দের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

‘জুলাই যোদ্ধা’দের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা, আসামি জামায়াত-খেলাফত নেতাকর্মী

কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা, আসামি জামায়াত-খেলাফত নেতাকর্মী

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

ঢামেকে কয়েদির মৃত্যু

ঢামেকে কয়েদির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App