×

খেলা

নেইমারকে নিয়ে ফিফা, ‘কী প্রতিপক্ষ, রাগ করলা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:০৫ পিএম

নেইমারকে নিয়ে ফিফা, ‘কী প্রতিপক্ষ, রাগ করলা?

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

চোট, অস্ত্রোপচার আর ফিটনেস ফিরে পাওয়ার দীর্ঘ লড়াই শেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার জুনিয়র। গত বুধবার ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে সবচেয়ে বড় চমক আল হিলাল ফরোয়ার্ডের এই প্রত্যাবর্তন।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তবে সব শঙ্কা উড়িয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন তিনি।

নেইমারের এই দারুণ প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের একটি ছবি পোস্ট করে ফিফা বাংলায় লিখেছে,‘কী প্রতিপক্ষ, রাগ করলা?’ ক্যাপশনে তারা লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি।

মূলত ‘রাগ করলা’ কথাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটরের এই ভাইরাল সংলাপটিই এবার জায়গা করে নিয়েছে ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App