×

খেলা

ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:২১ এএম

ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ঢাকায় পৌঁছেছেন থমাস ডুলি। শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে পরে হোটেলের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে থমাস ডুলিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা দেয়। পাশাপাশি গণমাধ্যমেও এ বিষয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এর আগে দুই বছরের জন্য নতুন কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। প্রায় আড়াইশর বেশি আবেদন থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠায়। পরে সেখান থেকে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রথমদিকে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ থাকলেও এজেন্ট ফি-সংক্রান্ত জটিলতায় সেটি আর এগোয়নি। শেষ পর্যন্ত থমাস ডুলিকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ডুলির। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কও ছিলেন তিনি।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জুর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন ডুলি।

দল গঠন ও উন্নয়নে দক্ষ হিসেবে পরিচিত এই কোচ এশিয়ান ফুটবলের পরিবেশ, চ্যালেঞ্জ এবং সমর্থকদের আবেগ সম্পর্কে ভালো ধারণা রাখেন। তার অধীনে ফিলিপাইন জাতীয় দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। পাশাপাশি দলটি তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং অর্জন করে।

সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবগুলোতেই জয় পায়।

বাফুফে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলির নিয়োগে তারা আশাবাদী। ফেডারেশনের বিশ্বাস, দেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল দলে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

পেঁপের দামেও অস্বস্তি

পেঁপের দামেও অস্বস্তি

৭৩ শতাংশ রাজস্ব জাপানকে দিয়ে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

৭৩ শতাংশ রাজস্ব জাপানকে দিয়ে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App