×

জাতীয়

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৩৫ পিএম

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App