×

চট্টগ্রাম

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

Icon

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:০২ পিএম

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর দুইটায় এ ঘটনা ঘটে।

ইমন উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বাড়ির পাশে একটি কালভার্টের ওপর বসে মোবাইল ব্যবহার করছিলেন ইমন। এসময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলেও তিনি গুরুত্ব না দিয়ে দীর্ঘক্ষণ মোবাইল চালাচ্ছিলেন। একপর্যায়ে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ বায়েজিদ হোসেন জানান, রাত দুইটায় ইমন নামের সাপের কামড়ের এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। তাকে বিষ মুক্ত করতে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

নীলফামারী কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App