×

ঢাকা

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:২২ পিএম

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুর গদি-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানান, রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে ব্রিজের পিলারের খাদ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App