×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ দল। ছবি- ইএসপিএন ক্রিকইনফো

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগমুহূর্তে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। টসের একদম শেষ মুহুর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম।

শুক্রবার (১৭ এপ্রিল) টসের জন্য যখন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টম ল্যাথাম মাঠের মাঝখানে প্রস্তুত, ঠিক তখনই আকস্মিকভাবে ছুটে যান টাইগার হেড কোচ ফিল সিমন্স। তিনি অধিনায়কের সঙ্গে কথা বলে দ্রুত ম্যাচ রেফারির শরণাপন্ন হন এবং শেষ মুহূর্তে টিম লিস্টে পরিবর্তন আনেন। মাঠে উপস্থিত দর্শক ও সংবাদকর্মীদের মধ্যে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও পরে বিসিবির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল এক বিজ্ঞপ্তিতে জানান,'ওয়ার্মআপের সময় মোস্তাফিজ তার ডান হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে আজকের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।'

মোস্তাফিজের চোটে টানা তিন ম্যাচ পর একাদশে বদল আসলো বাংলাদেশের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিন ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছিল টাইগাররা। সেই সিরিজে পুরোটা সময় ডাগআউটে বসে থাকা শরিফুলের সামনে এবার নিজেকে প্রমাণের সুযোগ এলো।

এদিকে ম্যাচে টস ভাগ্যে জয়ী হয়ে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে বোলিংয়ের সূচনা করেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে নিউজিল্যান্ডের পক্ষে ইনিংস শুরু করতে মাঠে নেমেছেন দুই ওপেনার হেনরি নিকোলস ও নিক কেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

ববি হাজ্জাজ উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App