×

ঢাকা

রাজধানীতে শিশুহত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

রাজধানীতে শিশুহত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরের দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবা অপূর্বর বিরুদ্ধে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরের দিকে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দারুস সালাম থানার ওসি এসএম জাকারিয়া জানান, ‘শিশুটি তার মায়ের পাশে বিছানায় শুয়ে কান্নাকাটি করছিল। এতে বিরক্ত হয়ে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বাচ্চার কান্না থামাতে বলেন। তবে এরপরও শিশুটির কান্না থামছিল না। একপর্যায়ে অপূর্ব শিশুটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং অভিযোগ অনুযায়ী তিনি শিশুটির মুখ চেপে ধরেন। এতে শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যায়।’

ওসি জাকারিয়া আরো জানান যে, শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন আসে এবং অপূর্বকে ঘটনাস্থলেই আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে দারুসসালাম থানায় হত্যা মামলা করেছেন। 

তিনি আরও বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন; এরপরও প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে শিশুটির বাবা মাদক কারবারি, বর্তমানে তিনি মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। সপ্তাহখা‌নেক আগে অপূর্বকে বিয়ে করেন শিশুটির মা রাজিয়া খাতুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীন চৌধুরীর কবিতা

স্বাধীন চৌধুরীর কবিতা

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

কমিশনিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

কমিশনিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App