×

চট্টগ্রাম

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ছবি: নিহত ইউপিডিএফ নেতা ধর্মশিং চাকমা

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এই ঘটনায় তার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুজন হলেন– ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাড়িতে ধর্মশিংকে গুলি করে একদল সন্ত্রাসী। তিনি প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এ বিষয়ে স্থানীয় কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা বলেন, ‘আমি স্থানীয়ভাবে জেনেছি, ২০-৩০ জনের অস্ত্রধারী লোকজনকে বাড়ির দিকে আসতে দেখে ধর্মশিং পালিয়ে যেতে চেষ্টা করেন। তিনি দৌড় দিলে গুলি করা হয়। তখন তার দুই বোন বাঁচাতে চেষ্টা করায় তারাও গুলিবিদ্ধ হন।’

ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমা বলেন, ‘ধর্মশিং সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় থাকেন। বিজু উপলক্ষে নিজ বাড়িতে ছিলেন। ভোরে তাকে জেএসএস সন্তু লারমার সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হন।’

এই বিষয়ে জানতে ফোন করে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, হাতে গুলিবিদ্ধ দুজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App