×

খেলা

বাংলাদেশ দলের কোচ হতে আবেদনের পাহাড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

বাংলাদেশ দলের কোচ হতে আবেদনের পাহাড়

কে হবেন হামজাদের কোচ? ছবি- ফেসবুক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভূতপূর্ব সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে খেলার পর থেকেই মূলত বাফুফের ডাগআউটের গুরুত্ব বিশ্বজুড়ে বেড়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কোচের পদের জন্য ২৫০টিরও বেশি আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই অবিশ্বাস্য সাড়ার কথা জানান। তিনি বলেন, 'আমি খোঁজ নিয়েছি যে কয়টি আবেদন পড়েছে এবং আপনারা জেনে খুশি হবেন সংখ্যাটি অবিশ্বাস্য। এখন পর্যন্ত ২৫০-এর অধিক আবেদন জমা পড়েছে। আমি মনে করি এটি আমাদের ফুটবলের জন্য অনেক বড় একটি অর্জন যে, জাতীয় দলের জন্য এত লোক আগ্রহ দেখাচ্ছেন।'

আবেদনকারীদের তালিকায় যেমন হাই-প্রোফাইল বিদেশি কোচ রয়েছেন, তেমনি দেশের অভিজ্ঞ কোচরাও এই দৌড়ে পিছিয়ে নেই। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জার্মানির অ্যান্টোইন হেই এবং এল সালভাদরের সাবেক প্রধান কোচ ডেভিড ডোনিগা। এছাড়াও আবেদন করেছেন মন্টিনিগ্রোর মিওদ্রাগ রাদুলোভিচ। মজার ব্যাপার হলো, রাদুলোভিচ লেবাননের কোচ থাকাকালীন বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশকে ৪-০ গোলে হারানোর তিক্ত স্বাদ দিয়েছিলেন। অন্যদিকে দেশি কোচদের মধ্যে আবেদন করেছেন আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারুফুল হক এবং অভিজ্ঞ জুলফিকার মাহমুদ মিন্টু।

বাফুফে সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল নতুন কোচের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সংগৃহীত ২৫০টি আবেদন থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা (পুল) তৈরি করা হবে। পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ফাহাদ করিম জানান, বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বাফুফে সভাপতি নিজেই নেবেন।

ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, হামজা চৌধুরীর মতো ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় থাকায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, বড় বড় নামের ভিড়ে শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

ববি হাজ্জাজ উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App