×

খেলা

দীর্ঘ ৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

দীর্ঘ ৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪৬ বছর পর আবারও এশিয়ার মঞ্চে বাংলাদেশের উপস্থিতি। ১৯৮০ সালে পুরুষ দল সর্বশেষ এশিয়ান কাপে অংশ নিয়েছিল। আর এবার প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে প্রায় অর্ধশতক পর বাংলাদেশের প্রত্যাবর্তন।

মঙ্গলবার(৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২ টায় চীনের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে কঠিন এই লড়াইয়ে চমক দেখিয়েছেন কোচ পিটার বাটলার। দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছেন তিনি। একইভাবে অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুনও শুরুতে জায়গা পাননি। এদিকে রূপনার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন তরুণ মিলি আক্তার।

দল সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের উচ্চতা বিবেচনায় রেখে মিলিকে একাদশে রাখা হয়েছে।

নারী এশিয়ান কাপে চীন রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান ১৭তম, যেখানে বাংলাদেশ রয়েছে ১১২ নম্বরে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের বিপক্ষে খেলছেন ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকাররা।

আরো পড়ুন: বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ইরান

পিটার বাটলার পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক কৌশলে দল সাজিয়েছেন। রক্ষণে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মাঝমাঠে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলছেন শামসুন্নাহার সিনিয়র।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

বাংলাদেশ একাদশ

শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা।

চীনের একাদশক

চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা, জিন কুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App