×

খেলা

বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ইরান

ছবি : সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে ইরান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পড়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরর সঙ্গে একই গ্রুপে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রর ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতি ঘিরে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আসছে বিশ্বকাপের প্রধান স্বাগতিক। বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করা হবে সেই দেশেই। যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশে গিয়ে বিশ্বকাপে না খেলার কথা ভাবছে ইরান। শিগগিরই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দিতে পারে ইরান, জানাচ্ছে তেহরান টাইমস।

আরো পড়ুন: বাফুফে সভাপতিকে অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণার অনুরোধ

আরো পড়ুন: জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, বিষয়টি নজরে রাখা হবে। শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তিনি কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরান নিয়ে যে খবর পড়েছি, আপনারাও একইভাবে পড়েছেন। আজ আমাদের একটি বৈঠক হয়েছে। বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে আমরা বিশ্বের সব বিষয় নিয়ে পরিস্থিতির অগ্রগতি নজরে রাখব।’

তিনি বলেন, ‘ওয়াশিংটনে ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব দল অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন। সব দল অংশ নেবে। আমরা সব সময়ের মতো তিনটি আয়োজক সরকারের সঙ্গে যোগাযোগ রাখব। সবাই নিরাপদ থাকবে।’

বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App